Web Analytics

প্রস্তাবিত সম্পত্তি হস্তান্তর বিলের বিভিন্ন ধারার অসঙ্গতি ও ত্রুটি তুলে ধরতে শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধিদল বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়েছে, বিলের ধারাগুলো নিয়ে সরাসরি মন্ত্রীর কাছে আপত্তি ও যুক্তি তুলে ধরতেই তারা বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আলেমদের পক্ষ থেকে প্রস্তাবিত আইনের বিভিন্ন ত্রুটি নিয়ে বিস্তারিত যুক্তি উপস্থাপন করা হয়। আইনমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কয়েকটি বিষয়ে নোট নেন।

বৈঠকে মন্ত্রী কিছু নির্দিষ্ট ধারার পক্ষে নিজের যুক্তি ও অবস্থান ব্যাখ্যা করেন। জবাবে আলেম প্রতিনিধিরা তাদের আপত্তি পুনর্ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন মুফতি রেজাউল করিম আবরার, মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী, মাওলানা আফসার মাহমুদ, মুফতি আব্দুল কাইয়ুম কাসেমী ও মুফতি আদনান মাসউদ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।