Web Analytics

সৌদি আরব পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে। শনিবার প্রকাশিত গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে তাওয়াফ ও সায়ী এলাকার ভিড়ের রিয়েল-টাইম তথ্য পাওয়া যাবে, ফলে মুসল্লিরা তুলনামূলক কম ভিড়ের পথ বেছে নিতে পারবেন।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিজিটাল সেবায় ভিড়ের ঘনত্বের তাৎক্ষণিক সূচক ও নির্দেশনা পাওয়া যাবে, যা ইবাদতকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে। এর লক্ষ্য হলো তীর্থযাত্রীদের চলাচল সহজ করা ও নিরাপত্তা নিশ্চিত করা।

কিউআর কোডের মাধ্যমে এই সেবায় প্রবেশ করা যাবে, যা নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহ করবে। এর ফলে তীর্থযাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে তাওয়াফ ও সায়ী সম্পন্ন করতে পারবেন এবং ভিড় নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।