Web Analytics

যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই প্যাকেজে প্রায় ৫০০ কোটি ডলারের জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ বা জেডিএএম-ইআর এবং প্রায় ৭৫ কোটি ডলারের এজিটি-১৫০০ ইঞ্জিন রয়েছে। জেডিএএম-ইআরের প্রধান সরবরাহকারী বোয়িং এবং ইঞ্জিনের প্রধান ঠিকাদার হানিওয়েল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দেশটির নিজ ভূখণ্ডের নিরাপত্তা আরও জোরদার হবে।

দপ্তরটি বলেছে, এসব সরঞ্জাম সৌদি আরবের সামরিক ব্যবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্য উপসাগরীয় মিত্রদের ব্যবহৃত ব্যবস্থার সমন্বয় বাড়াবে। তাদের মতে, প্রস্তাবিত চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে এবং প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে সৌদি আরবের নিরাপত্তা আরও শক্তিশালী করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।