Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহ-সভাপতি মো. রিয়াজুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে জকসুর সাধারণ সম্পাদক ও জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) জবি শাখা শিবিরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের আংশিক হালনাগাদ তালিকায় তাদের নাম ঘোষণা করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, নতুন দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে রিয়াজুল ইসলামকে কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আব্দুল আলিম আরিফকে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য করা হয়েছে। রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব প্রতিবছর নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয় এবং তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দোয়া চান। আব্দুল আলিম আরিফ বলেন, দায়িত্ব কোনো অহংকার নয়, এটি একটি আমানত এবং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা।

নতুন এই দায়িত্ব বণ্টন সংগঠনের নিয়মিত নেতৃত্ব পরিবর্তনের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।