Web Analytics

হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে তেহরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে জবাবটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে পৌঁছেছে। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, বুধবারের মন্ত্রিসভা বৈঠকে মার্কিন প্রস্তাবটি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের কাছেও উপস্থাপন করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের জবাবে কী বলা হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মোহাজেরানি বলেন, ইরানকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করার শত্রুদের প্রচেষ্টা সত্ত্বেও নিউইয়র্কে ইরানি প্রতিনিধিদলের উপস্থিতি ব্যাপক মনোযোগ পেয়েছে। সেখানে ইউরোপীয়, আরব ও অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বহু বৈঠক হয়েছে বলেও তিনি জানান।

সাত মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা নিষ্ঠার সঙ্গে চালিয়ে যাওয়ার কথা বলেন মোহাজেরানি। এর আগে ইরান সাত দিনের একটি পরিকল্পনা দিয়েছিল, যাতে যুদ্ধ বন্ধ, জব্দ করা ইরানি সম্পদ ছাড়, অবরোধ প্রত্যাহার এবং ইরানের তেল বিক্রির সুযোগ দেওয়ার শর্ত ছিল। পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট পদক্ষেপের পর ষষ্ঠ দিনে প্রণালি খোলা ও সপ্তম দিনে চূড়ান্ত আলোচনা শুরুর কথা বলা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।