Web Analytics

মেহেরপুরের গাংনীর শেওড়াতলা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। বৃহস্পতিবার ভোরে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার ব্রজনাথপুর গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২-এর ৫এস ও ৬এস-এর মধ্যবর্তী স্থান দিয়ে এই চেষ্টা হয়। স্থানীয় সূত্র জানায়, বিএসএফের এই পদক্ষেপ টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কড়া প্রতিবাদ জানান।

এ সময় স্থানীয় লোকজনও পুশইনের বিরুদ্ধে অবস্থান নিলে বিএসএফ শেষ পর্যন্ত সাতজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায়। পুশইনের চেষ্টা করা সাতজনের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী ছিলেন।

বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, বিজিবির দ্রুত পদক্ষেপ ও জনসাধারণের প্রতিরোধের কারণেই বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।