Web Analytics

ভারি বৃষ্টি ও উজানের ঢলে দেশের পাঁচটি নদীর পানি নয়টি পয়েন্টে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার সকালে প্রকাশিত বুলেটিনে বলা হয়, সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে বিপৎসীমার ১০ থেকে ৯৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। তিস্তা, সুরমা ও সোমেশ্বরীসহ আরও কয়েকটি নদীর পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের ওপর থাকা লঘুচাপ দুর্বল হলেও আগামী ১৩ জুলাই পর্যন্ত সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঢাকায় বৃহস্পতিবার রাত থেকে বিরামহীন বৃষ্টি চলছে, তবে পরিমাণে কম। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ২১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে এবং মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, ভারি থেকে অতিভারি বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রামে অস্থায়ী জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।