Web Analytics

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে সরকার ১৩ দফা পদক্ষেপ নিয়েছে বলে বুধবার জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্প প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত নিবিড় তদারকি, জবাবদিহিতা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি সাধারণত একক কোনো কারণে হয় না। দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা, ব্যয়ের ভুল প্রাক্কলন, প্রকল্প এলাকা নির্বাচনের দুর্বলতা, ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ার ধীরগতি, সময়মতো প্রকল্প পরিচালক নিয়োগ না হওয়া এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের অভাবকে তিনি প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে নির্ভুল ফিজিবিলিটি স্টাডি, অনুমোদনের পর দ্রুত বাস্তবায়ন প্রস্তুতি, নির্দেশিকা হালনাগাদ, মন্ত্রণালয়ে ড্যাশবোর্ড স্থাপন এবং মাঠপর্যায়ে তদারকি। ৩০ শতাংশের কম অগ্রগতির প্রকল্প পুনর্বিন্যাস বা স্কোপ পরিবর্তনের কথাও বলা হয়েছে। ই-জিপি সম্প্রসারণ, যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগ, পিপিপি প্রকল্পে গুরুত্ব এবং পাবলিক প্রকিউরমেন্ট রুল ২০২৫ হালনাগাদের উদ্যোগও নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।