Web Analytics

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ২৩ আগস্ট ২০২৬ বৈঠক করেছেন। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকার, রোহিঙ্গা সংকট এবং অভিবাসনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বলা হয়েছে, সারাহ কুক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের অগ্রাধিকারগুলো সম্পর্কে জানতে চান। রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী সামনে রেখে এই জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের সহায়তার বিষয়েও দুই পক্ষ আলোচনা করেছে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। বহুপাক্ষিক ইস্যুর পাশাপাশি মানবিক সহায়তা ও অভিবাসন সহযোগিতার ক্ষেত্রে ঢাকা ও লন্ডনের অব্যাহত যোগাযোগের প্রতিফলন ঘটেছে এই আলোচনায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।