Web Analytics

বিজ্ঞানীরা চাঁদের পৃথিবীমুখী পাশে একটি বিশাল নতুন গর্ত শনাক্ত করেছেন, যা প্রায় দুই বছর আগে কোনো গ্রহাণু বা ধূমকেতুর খণ্ডের আঘাতে তৈরি হয়। নাসার লুনার রিকনাইসেন্স অরবিটার বা এলআরও ২০২৪ সালের মে মাসে গর্তটি শনাক্ত করে। এর প্রস্থ প্রায় ৭২৮ ফুট বা ২২২ মিটার এবং গভীরতা সর্বোচ্চ ১৪১ ফুট বা ৪৩ মিটার। গর্তটি রোমের কলোসিয়ামের চেয়েও বড়, যদিও আঘাতের ঘটনাটি তখন কোনো টেলিস্কোপে ধরা পড়েনি।

এ বিষয়ে দুটি গবেষণা গত বুধবার সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা এটিকে সাম্প্রতিক সময়ে সৌরজগতে তৈরি হওয়া সবচেয়ে বড় পরিচিত আঘাতের গর্ত বলছেন। এ ধরনের বড় আঘাত গড়ে ১৩২ বছরে একবার ঘটে। প্রয়াত লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউটের সাবেক পরিচালক থমাস ম্যাকগেটচিনের নামে গর্তটির নামকরণ করা হয়েছে। এটি এক দশক আগে এলআরওর শনাক্ত করা আগের রেকর্ডধারী গর্তের চেয়ে তিন গুণ বড়।

এলআরওর বিপুল ক্যামেরা তথ্যের মধ্যে চাপা থাকা ছবিগুলো বিজ্ঞানীরা ২০২৫ সালের আগস্টে খুঁজে পান। গত বছরের শেষ দিকে অরবিটারটি বিস্তারিত ছবি তোলে এবং চলতি বছরের শুরুতে আবিষ্কার নিশ্চিত হয়। আঘাতে ১০০ কিলোমিটারের বেশি এলাকা আলোড়িত হয়েছে এবং গর্তের চারপাশে প্রায় ৭ কিলোমিটার বিস্তৃত ঠান্ডা অঞ্চল তৈরি হয়েছে। গবেষকেরা পরিকল্পিত নাসা চন্দ্রঘাঁটিতে ছিটকে যাওয়া উপাদানের আঘাতের ঝুঁকি নির্ধারণ করতে চান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।