Web Analytics

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। থানার সামনে উভয় পক্ষ দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রাথমিকভাবে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। অন্যদিকে, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক ও দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের নেতৃত্বে হাসপাতাল পয়েন্ট থেকে আরেকটি মিছিল বের হয়। দুই মিছিল থানার সামনে মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত শফিকুর রহমানের নেতৃত্বাধীন পক্ষটি উপজেলা পরিষদের সামনে অবস্থান করছিল। আব্দুল মালিক ও আজিজুর রহমানের নেতৃত্বাধীন অপর পক্ষটি থানার দক্ষিণ পাশে অবস্থান করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলীর নেতৃত্বে থানা-পুলিশ ঘটনাস্থলে কাজ করছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।