Web Analytics

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, এই সিদ্ধান্ত জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণ বাড়াবে।

তিনি বলেন, দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব শুধু মোটরযান ব্যবহারকারীদের মধ্যে সীমিত থাকবে না; কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, কলকারখানার উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্যের খরচও বাড়বে।

পরওয়ার বলেন, এর ধারাবাহিকতায় নিত্যপ্রয়োজনীয়সহ অন্যান্য পণ্যের দাম বাড়বে এবং শেষ পর্যন্ত এর বোঝা জনগণকেই বহন করতে হবে। তিনি মূল্যবৃদ্ধির আগে ব্যয় সংকোচন, অপচয় ও অনিয়ম বন্ধ, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগের দাবি জানান। পাশাপাশি বাজার তদারকি জোরদার ও মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধের কথাও বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।