Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার রাত ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে, যেখানে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বীরত্বপূর্ণ বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

ছাত্রদল জানায়, এই কর্মসূচির উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি এবং জাতীয় ঐক্য অটুট রাখা। মাসব্যাপী এই কর্মসূচি দেশের বিভিন্ন ইউনিটেও পালিত হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।