Web Analytics

বিশ্বব্যাংক ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থায়নের লক্ষ্য দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং বিদ্যুৎ উৎপাদন স্থিতিশীল রাখা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে ও দাম বাড়ছে। আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরশীল হওয়ায় বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি হয়েছে। এই অর্থায়নের মাধ্যমে পেট্রোবাংলা দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে সাশ্রয়ী মূল্যে এলএনজি আমদানি করতে পারবে, যা স্পট মার্কেটের অস্থিরতা থেকে অর্থনীতিকে সুরক্ষা দেবে।

স্থিতিশীল জ্বালানি সরবরাহের ফলে বিদ্যুৎ উৎপাদন সচল থাকবে, যা শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।