Web Analytics

নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে বিশেষ তদারকিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১০২টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছে। রোববার ঢাকা মহানগরসহ ৩০ জেলায় অধিদপ্তরের ৪৪টি দল একযোগে অভিযান চালায়। ফল, ভোজ্যতেল ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করাই ছিল অভিযানের লক্ষ্য।

পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান, সঠিক ওজন এবং নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়গুলো যাচাই করা হয়। অধিদপ্তর বলেছে, নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকানো এবং গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত দাম আদায় বন্ধ করাই তদারকির উদ্দেশ্য।

সাভারের আমতলা ও কুটুরিয়া বাজারের দুটি এলপি গ্যাস ডিলার পয়েন্টে অনিয়ম পাওয়ায় হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার এবং ইকবাল এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বিশেষ পাইপ দিয়ে গ্যাস স্থানান্তর করে ওজনে কারচুপি, বেশি দামে বিক্রি ও ভাউচার না রাখার অভিযোগে পাইপ ও সিল-স্টিকার জব্দ করা হয়েছে। অনিয়মের অভিযোগে হটলাইন ১৬১২১-এ জানাতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।