Web Analytics

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৭০ সাংবাদিককে ‘সন্ত্রাসী’ বলার ইসরাইলের দাবি নাকচ করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাংবাদিকেরা সামরিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন—এমন দাবির পক্ষে ‘এক টুকরো প্রমাণও’ নেই।

এর আগে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তাদের তদন্তে দেখা গেছে, সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিরা আসলে গাজায় হামাস, ইসলামিক জিহাদ ও অন্যান্য ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিলেন। এর জবাবে আলবানিজ বলেন, সাংবাদিকদের সামরিক কর্মকাণ্ডে জড়িত থাকার দাবির পক্ষে ‘শূন্য’ প্রমাণ রয়েছে।

আলবানিজ জানান, তিনি এ বিষয়ে শিগগির একটি প্রতিবেদন প্রকাশ করবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পশ্চিমা গণমাধ্যম তথ্য যাচাই শুরু করার সময় ইসরাইল অপতথ্য ছড়ানো বাড়িয়েছে। তিনি আরও দাবি করেন, গণহত্যার যৌক্তিকতা প্রতিষ্ঠায় ইসরাইলি সেনাবাহিনীর একটি ‘লেজিটিমাইজেশন সেল’ গল্প তৈরি করছে। তাঁর পরবর্তী প্রতিবেদনে এসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলেও তিনি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।