Web Analytics

ট্রাম্প প্রশাসনের ডিভি লটারি বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলায় যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত কর্মসূচিটি পুনরায় চালুর পক্ষে রায় দিয়েছেন বলে ফোর্বস জানিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ২৯ অক্টোবরের মধ্যে ডিভি লটারির বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আবেদন গ্রহণের পোর্টাল ১ নভেম্বর চালুর তারিখ নির্ধারণ করা হয়েছে এবং নিবন্ধন অন্তত ৩০ দিন খোলা থাকার কথা রয়েছে।

নির্বাচিত আবেদনকারীদের বিষয়ে নোটিশ দেওয়ার সময়সীমা ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে এবারের ডিভি লটারিতে বাংলাদেশিরা অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো বিস্তারিত জানায়নি। ২৯ অক্টোবর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর বিষয়টি স্পষ্ট হতে পারে।

২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ায় বাংলাদেশ ২০১২ সাল থেকে ডিভি কর্মসূচির জন্য অযোগ্য। কমসংখ্যক অভিবাসী যাওয়া দেশের নাগরিকদের সুযোগ বাড়াতে এই কর্মসূচি চালু করা হয়েছে। আবেদনকারীদের যোগ্যতা, সঠিক ওয়েবসাইট ও পদ্ধতি নিয়ে পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা করতে বলা হয়েছে। সরকারি পোর্টালে আবেদন বিনামূল্যে এবং অর্থের বিনিময়ে গ্রিন কার্ড বা নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতিদাতা প্রতারকদের বিষয়ে সতর্ক করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।