Web Analytics

মার্কিন বিমান বাহিনী ফ্লোরিডাভিত্তিক কোম্পানি পাওয়ারাস থেকে ইন্টারসেপ্টর ড্রোন কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। কোম্পানিটি ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সমর্থনে পরিচালিত। প্রতিষ্ঠাতা ব্রেট ভেলিকোভিচ ব্লুমবার্গের প্রতিবেদনের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন। কতটি ড্রোন কেনা হচ্ছে তা প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভেলিকোভিচ বলেন, এই উদ্যোগ মার্কিন ড্রোনের আধিপত্য বজায় রাখার প্রচেষ্টা। তিনি উল্লেখ করেন, সস্তা ড্রোন এখন ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে এবং মার্কিন যোদ্ধারা ঝুঁকির মুখে পড়ছে। আধুনিক যুদ্ধের অর্থনীতি বদলে গেছে এবং পাওয়ারাসের প্রযুক্তি সেই ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়তা করবে বলে তিনি দাবি করেন।

আল-জাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে আর্থিক বা সরবরাহ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।