Web Analytics

ভেনেজুয়েলায় স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সংঘটিত ভয়াবহ জোড়া ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি, আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি নিহতদের যথাযথ মর্যাদা কামনা করেন এবং নিহতদের পরিবার ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। গোলাম পরওয়ার বলেন, ভেনেজুয়েলার জনগণ বর্তমানে এক কঠিন সময় অতিক্রম করছে। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে ভেনেজুয়েলার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

তিনি আরও আশা প্রকাশ করেন যে, ভেনেজুয়েলার সরকার ও জনগণ দ্রুত এই ভয়াবহ বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।