Web Analytics

লিওনেল মেসির ইন্টার মিয়ামি এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। কলম্বাস ক্রুর মাঠ স্কটসমিরাকল-গ্রো স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে হেরেছে তারা। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কাছ থেকে ভলিতে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন সান্তিয়াগো রদ্রিগেস।

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মিয়ামি ৩-০ গোলে হেরেছিল। ফলে দুই ম্যাচেই শেষ হলো তাদের শিরোপা ধরে রাখার অভিযান। ১৪ মিনিটে বক্সে উঁচু বল নিয়ন্ত্রণে নিয়ে শট করেও লক্ষ্যভ্রষ্ট হন মেসি। দ্বিতীয়ার্ধের ৮৪ মিনিটে জার্মান বেরতেরামের কাছ থেকে পাওয়া সুযোগের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

এই জয়ে টানা আট ম্যাচে জয়ের কৃতিত্ব দেখাল কলম্বাস। অন্তর্বর্তীকালীন কোচ লরাঁ কুর্তোয়ার অধীনে দলটি শেষ নয় ম্যাচের আটটিতে জিতে প্লে-অফে জায়গা করে নেয়। মেসি ২০২৬ মৌসুম শেষ করেছেন ২৬ গোল ও ১৭ অ্যাসিস্ট নিয়ে এবং জিতেছেন এমএলএস গোল্ডেন বুট। মিয়ামি ১৯ ফেব্রুয়ারি এফসি সিনসিনাটির বিপক্ষে নতুন এমএলএস অভিযান শুরু করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।