Web Analytics

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য মহাবিপর্যয় ডেকে আনবে। অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের চলমান সংঘাতের কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। পিস্টোরিয়াস বলেন, জার্মানি শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে প্রস্তুত এবং মাত্র দুই সপ্তাহের মধ্যেই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি জানান, জার্মানির সঙ্গে আগে কোনো পরামর্শ করা হয়নি এবং এটি জার্মানির যুদ্ধ নয়, তাই এতে জড়াতে তারা চান না। যুক্তরাষ্ট্র ও ইরানকে গুলি ও হত্যা বন্ধের আহ্বান জানিয়ে তিনি দ্রুত যুদ্ধবিরতির দাবি জানান। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি হলে জার্মানি হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে অভিযান নিয়ে আলোচনা করবে।

এদিকে, সংঘাত দীর্ঘায়িত হলে এশিয়ায় জ্বালানি সংকট ও অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে এবং অস্ট্রেলিয়া ইরানি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।