Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট এড়িয়ে যৌক্তিক দামে ডিম বিক্রির জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন। রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিমের উৎপাদন ও সরবরাহ পর্যালোচনা নিয়ে ডিম ও পোলট্রি খাতের ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিম সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য এবং এর অস্বাভাবিক দাম বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্তের ওপর সরাসরি চাপ সৃষ্টি করে। ব্যবসায়ীরা যৌক্তিক মুনাফা করবেন, তবে কৃত্রিম সংকট, সরবরাহে অযৌক্তিক বাধা বা অস্বাভাবিক মুনাফার মাধ্যমে বাজার অস্থিতিশীল করার সুযোগ নেই। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত মূল্য ব্যবধান পর্যালোচনা এবং অস্বাভাবিক ব্যয় বা অতিরিক্ত মুনাফার ধাপ চিহ্নিত করার ওপর তিনি গুরুত্ব দেন।

ব্যবসায়ীরা জানান, ভুট্টা, সয়াবিনসহ পোলট্রি খাদ্যের উপকরণের দাম বাড়ায় প্রতি ডিমের উৎপাদন ব্যয় প্রায় ১১ টাকায় পৌঁছেছে। তাদের মতে, জানুয়ারিতে উৎপাদক পর্যায়ে গড় বিক্রয়মূল্য ছিল ৭ টাকা ৯১ পয়সা, যা সেপ্টেম্বরে প্রায় ১১ টাকা ৩০ পয়সা হয়। তারা দুই সপ্তাহের মধ্যে দাম কমার কথা জানান। মন্ত্রী বলেন, সরকার যৌক্তিক সুপারিশ বিবেচনা করবে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা কৃত্রিম সংকটের বিরুদ্ধে নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।