Web Analytics

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের কর্মসূচি পালন করেছেন। মাঠ পুনরুদ্ধারের দাবিতে তারা চীন মৈত্রী সিগন্যালে প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করেন, ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে প্রথম গেট দিয়ে বের হন। পুরোনো বাণিজ্য মেলার মাঠ ঘুরে তারা চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নেন। পরে বিজয় সরণি-মিরপুর মহাসড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত কমপ্লেক্সের সামনে গিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীরা মঙ্গলবার, ২৭ অক্টোবর থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন। সেদিন তারা মেলা কর্তৃপক্ষকে মাঠ থেকে মেলা সরিয়ে নেওয়ার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ে মেলা না সরানোয় বুধবার, ২৮ অক্টোবর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেলার গেট ভাঙচুর করেন। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।