Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আওয়ামীপন্থী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহিদ চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ৩ জুলাই দেওয়া ওই পোস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়েও কটূ মন্তব্য করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর আগে ২০ জুন তিনি সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে আরেকটি বিতর্কিত পোস্ট দেন।

২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ‘শিবির’ আখ্যা দিয়ে ভয়ভীতি ও নির্যাতনের অভিযোগ ওঠে। আইন বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেন সোহাগ জানান, ২০২২ সালের আগস্টে এক মানববন্ধনের পর তাকে প্রক্টর কার্যালয়ে ডেকে গালমন্দ ও হুমকি দেওয়া হয়।

তার পোস্ট ভাইরাল হওয়ার পর চবি ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেল ফেসবুকে তাকে সমর্থন জানিয়ে লেখেন, তিনি সাহসের পরিচয় দিয়েছেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ড. ওয়াহিদ ফোন ধরেননি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।