Web Analytics

চলমান সংঘাত ও ব্যাপক বাস্তুচ্যুতির কারণে লেবাননের ৭ লাখ ৭০ হাজারেরও বেশি শিশু দীর্ঘমেয়াদি মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, সহিংসতা, ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির কারণে এসব শিশু তীব্র মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এদুয়ার বেইগবেদের বলেন, জরুরি সহায়তা না পেলে এই মানসিক ক্ষত বছরের পর বছর স্থায়ী হতে পারে, যা শিশুদের সুস্থতা, ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎকেও প্রভাবিত করবে। তিনি আরও বলেন, যখন শিশুদের শ্রেণিকক্ষে ফেরা ও বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার কথা, তখন তাদের হত্যা ও আহত করা হচ্ছে।

বিবৃতিটি লেবাননের চলমান মানবিক সংকটের গভীরতা তুলে ধরে এবং শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষায় দ্রুত আন্তর্জাতিক ও স্থানীয় সহায়তার আহ্বান জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।