Web Analytics

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা এলাকা থেকে অপহৃত দুই কৃষককে সোমবার সন্ধ্যায় পুলিশ ও স্থানীয়দের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে মাহমুদুল হক (৪৭) ও সৈয়দ কাসিম (৪২) নামের দুই কৃষক ধানক্ষেতে হাতির আক্রমণ ঠেকাতে পাহারা দেওয়ার সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে রামু থানা পুলিশ, ঈদগড় পুলিশ ক্যাম্পের সদস্য ও স্থানীয়রা দিনব্যাপী তল্লাশি চালান। একই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ধুমছাকাটার পাহাড়ি এলাকা থেকে দুই কৃষককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানান, উদ্ধারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।