Web Analytics

গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ আইন হিসেবে পাস করার দাবি জানিয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটি এই দাবি তোলে।

বক্তারা বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনি ইশতেহারে তামাকজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আইনি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারা মনে করেন, অধ্যাদেশটি আইন হিসেবে পাস হলে ই-সিগারেট ও ভ্যাপের মতো নিকোটিন পণ্যের ব্যবহার নিরুৎসাহিত হবে এবং নারী, শিশুসহ অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা পাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তামাক ব্যবহারের কারণে দেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ মারা যায় এবং স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি বছরে ৮৭ হাজার কোটি টাকায় পৌঁছায়, যা তামাক খাত থেকে অর্জিত রাজস্বের দ্বিগুণেরও বেশি। শক্তিশালী আইন না হলে জনস্বাস্থ্য ও অর্থনীতিতে তামাকের ক্ষতি আরও বাড়বে বলে সতর্ক করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।