Web Analytics

বাংলাদেশ ব্যাংক আল আরাফাহ ইসলামী ব্যাংককে তার পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক পুনর্বহাল করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। তবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা পাঁচজন স্বতন্ত্র পরিচালক পর্ষদে বহাল থাকবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ব্যাংকের আর্থিক অবস্থা আগের তুলনায় উন্নত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, অন্য কিছু ব্যাংকের উদ্যোক্তাদের খুঁজে পাওয়া না গেলেও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন, তাই পুরনো উদ্যোক্তাদের হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুনর্বহাল হওয়া উদ্যোক্তা পরিচালকরা হলেন বদিউর রহমান, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, খলিলুর রহমান, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী, এনায়েত উল্লা এবং কেডিএস গার্মেন্টস, কেডিএস টেক্সটাইল ও কে ওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালকরা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।