Web Analytics

বাণিজ্য অংশীদার দেশগুলোর সংশ্লিষ্ট ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা বা ভোস্ট্রো হিসাব ব্যবহার করে বৈদেশিক বাণিজ্যিক লেনদেন টাকায় নিষ্পত্তির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ হিসাব পরিচালনা বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বুধবার একটি সার্কুলার জারি করেছে। এর মাধ্যমে টাকায় দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তির একটি অতিরিক্ত মাধ্যম তৈরি হলো।

আগের ব্যবস্থায় অবাধে বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় পাওয়া রেমিট্যান্সের বিপরীতে বিদেশি ব্যাংকের নামে টাকা ভোস্ট্রো হিসাব খোলা যেত। নতুন কাঠামোয় প্রাথমিকভাবে বৈদেশিক মুদ্রায় অর্থ জমা না নিয়েও বাংলাদেশে আমদানির বিপরীতে প্রাপ্য অর্থের ভিত্তিতে এ হিসাব খোলা ও পরিচালনা করা যাবে। এলসি, চুক্তি ও ইনভয়েস অবাধে বিনিময়যোগ্য বা অনুমোদিত বৈদেশিক মুদ্রায় সম্পাদিত হবে।

প্রচলিত বিনিময় হার ব্যবহার করে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার মূল্য টাকায় রূপান্তর করে ভোস্ট্রো হিসাবের মাধ্যমে নিষ্পত্তি হবে। আমদানিকারকের অর্থ এসব হিসাবে জমা হবে এবং সেখান থেকে রপ্তানিকারককে পরিশোধ করা যাবে। উদ্বৃত্ত অর্থ বিধিমালা অনুযায়ী বাংলাদেশে বিনিয়োগে ব্যবহার করা যাবে এবং নির্ধারিত ব্যবস্থায় বিদেশে পাঠানো যাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।