Web Analytics

জাতিসংঘের বিশেষজ্ঞরা বসনিয়ান সার্ব যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচের বেলগ্রেডে অনুষ্ঠিত শেষকৃত্যকে ‘বীরোচিত অন্ত্যেষ্টিক্রিয়া’ হিসেবে বর্ণনা করে উদ্বেগ জানিয়েছেন। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত এ আয়োজনে বসনিয়া ও হার্জেগোভিনার রিপাবলিকা সার্বস্কা অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে তারা বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেন। ম্লাদিচের শেষকৃত্য ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল।

বুধবারের এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেন, নৃশংসতার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় সম্মান দিলে ভুক্তভোগী ও বেঁচে থাকা ব্যক্তিদের দুর্ভোগ আরও বাড়তে পারে। এতে স্মৃতি, সত্য ও জবাবদিহিতার ভিত্তিও দুর্বল হতে পারে। সাবেক বসনিয়ান সার্ব জেনারেল ম্লাদিচকে সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছিল। ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা গণহত্যায় ভূমিকার জন্যও তিনি দোষী সাব্যস্ত হন।

বিশেষজ্ঞদের উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়, সরকারি বিমানে ম্লাদিচের কফিন সার্বিয়ায় নেওয়া হয় এবং ইউনিফর্ম পরা সৈন্যরা তা বহন করেন। বেলগ্রেডের একটি গির্জার অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন এবং সেখানে তাঁর সামরিক পদক প্রদর্শন করা হয়। বিশেষজ্ঞরা বিচারিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত সত্য সমুন্নত রাখা এবং অপরাধ অস্বীকার ও ইতিহাস বিকৃতির চেষ্টা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।