বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের প্রায় সাত মাস পর মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রথম সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেন। প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, জনগণের সেবা নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির আওতায় আনাসহ সরকারি দপ্তরে ঘুষ, হয়রানি ও দায়িত্ব পালনে অনিয়ম ঠেকানোকে গুরুত্ব দেওয়া হয়।
সচিবদের সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার না হন এবং কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ বা অনৈতিক সুবিধা দাবি করতে না পারেন। কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়। সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, সরকারি সম্পত্তি রক্ষা এবং বেদখল সম্পত্তি উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
একজন নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সচিব জানান, ইরানকে ঘিরে যুদ্ধ ও সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে পারে। তাই সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপন এবং বেসরকারি খাতকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচিতে স্বচ্ছতা, প্রকৃত উপকারভোগী নির্বাচন, অর্থের যথাযথ ব্যবহার, কাজের মান এবং মাঠপর্যায়ের নজরদারির নির্দেশনাও আলোচনায় আসে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।