Web Analytics

বিচারের অপেক্ষায় নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ পড়ে সময় কাটাচ্ছেন। তিনি বিভিন্ন ধর্মের নেতার সঙ্গেও সাক্ষাৎ করেছেন; তাঁদের মধ্যে একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি রাব্বি রয়েছেন। দ্য নিউইয়র্ক টাইমস মাদুরোর কারাজীবন সম্পর্কে অবগত ছয়জনের বরাতে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো বলেছে, কারাগারে থাকার সময় আধ্যাত্মিকতা ও ধর্মচর্চার প্রতি মাদুরোর আগ্রহ বেড়েছে। কারা কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় তাঁরা প্রকাশ্যে কথা বলতে চাননি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দি অবস্থায় মাদুরোর ওজন কমেছে।

মাদুরো আগে থেকেই আধ্যাত্মিক বিষয়ে আগ্রহের কথা প্রকাশ করেছেন এবং নিজের ইহুদি বংশপরিচয়ের কথাও বলেছেন। তাঁর দাবি, পূর্বপুরুষেরা সেফার্দি ইহুদি সম্প্রদায়ের সদস্য ছিলেন এবং গত শতাব্দীতে ডাচ অ্যান্টিলিজ থেকে ভেনেজুয়েলায় যান। তবে তাঁর ঘনিষ্ঠজনেরা বলেছেন, আটকের আগে ইহুদি ধর্মের প্রতি তাঁর বিশেষ আগ্রহের কথা তাঁদের জানা ছিল না। তাঁর আইনজীবী দল মন্তব্য করতে রাজি হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।