Web Analytics

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন নির্বাচন ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার লড়াই। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর নতুন বাজার এলাকায় পথসভায় তিনি বলেন, এই নির্বাচন রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র, ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠার আন্দোলনের অংশ। ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে উৎখাত করে নতুন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্যই ছাত্র-জনতা রক্ত দিয়েছে। তিনি অভিযোগ করেন, ছাত্র-জনতার গণজোয়ার দেখে একটি মহল ভয় ও অপপ্রচারের পরিবেশ তৈরির চেষ্টা করছে। নাহিদ আশাবাদ ব্যক্ত করেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় জনগণেরই হবে।

এর আগে সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাতঃভ্রমণে আসা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। পরে বাঁশতলা থেকে রামপুরা পর্যন্ত গণমিছিলে অংশ নেন তিনি, যেখানে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাহার করা অ্যাডভোকেট আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।