Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক্লাস বাদ দিয়ে মিছিলে অংশ নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান না করে কোচিং সেন্টারে পড়ানো শিক্ষকদের বিষয়েও সরকার নজর রাখছে। তিনি বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদান করতে হবে এবং মিছিল-মিটিংয়ে যোগ না দিয়ে দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও পরীক্ষায় নকল চলবে না বলেও তিনি উল্লেখ করেন।

এহছানুল হক মিলন বলেন, ভালো ফলাফলের সনদধারীরাই শিক্ষক নেতা হবেন; নকল সনদ ব্যবহার করে শিক্ষক নেতা হওয়া যাবে না। সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে সমাজের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে কয়েকজন কর্মকর্তা ও জনপ্রতিনিধি বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।