Web Analytics

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রীকে গোপনে ছবি তোলার অভিযোগে আটক ৪৫ বছর বয়সী দেবাশীষ চৌধুরীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায়। ধামরাই উপজেলার বাইশাকান্দা এলাকার বাসিন্দা দেবাশীষ চৌধুরী ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ের তথ্যমতে, দেবাশীষ লিখিতভাবে স্বীকার করেছেন যে তিনি বটতলায় খাবার খাওয়ার পর কয়েকজন ছাত্রীর গোপনে ছবি তুলেছিলেন। তিনি এই কাজের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতে কারো অনুমতি ছাড়া ছবি না তোলার অঙ্গীকার করেন। তার কাছ থেকে দুটি বিয়ারের ক্যান উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে নষ্ট করা হয়।

সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দেবাশীষ শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে মুচলেকা দিয়েছেন এবং ভবিষ্যতে তিনি ও তার গাড়ি আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।