Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু করেছে। জুলাই বিপ্লবে সংঘটিত অপরাধের দায়ে তারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এই মামলার প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করছেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় এবং ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, প্রসিকিউশনের হাতে আসামিদের অপরাধের অকাট্য প্রমাণ রয়েছে এবং ২২ জন সাক্ষী জবানবন্দি দেবেন। ভিডিও, ডকুমেন্টরি ও অন্যান্য প্রমাণও উপস্থাপন করা হবে।

আজকের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে অগ্রসর হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।