Web Analytics

গোপালগঞ্জের মুকসুদপুরে শনিবার বিকেলে এক ভুয়া পুলিশকে আটক করেছে স্থানীয়রা। আটক ব্যক্তির নাম রাকিব শেখ (২৫), তিনি ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটড়া গ্রামের মৃত হাই শেখের ছেলে। বনগ্রাম এলাকায় পুলিশের পোশাক পরে এক বাড়িতে ঢুকে ভয়ভীতি প্রদর্শনের সময় তাকে সন্দেহভাজন অবস্থায় ধরা হয়। পরে স্থানীয়রা তাকে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব গগণ বালা নামের এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে হুমকি দেয়। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি হাতকড়া, পুলিশের ইউনিফর্ম ও একটি ছুরি জব্দ করা হয়েছে।

সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।