Web Analytics

এশিয়াজুড়ে বৃত্তাকার অর্থনীতি ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক (সাচিন)। তেজগাঁওয়ের বিসিআই কনফারেন্স রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী জানান, গবেষণা, উদ্ভাবন, নীতি নির্ধারণী সম্পৃক্ততা ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়নই সংস্থার মূল লক্ষ্য। “থিংক সার্কুলার, ইনোভেট রিজিওনালি, ইমপ্যাক্ট গ্লোবালি” স্লোগানে সাচিন এমন এক এশিয়ার স্বপ্ন দেখছে, যা সার্কুলার ইকোনমিতে বিশ্বকে নেতৃত্ব দেবে।

প্রাথমিকভাবে বাংলাদেশের পোশাক শিল্পকে কেন্দ্র করে কাজ শুরু করলেও সাচিন পর্যায়ক্রমে কৃষি, উৎপাদন, নির্মাণ, স্বাস্থ্যসেবা, প্লাস্টিক, জ্বালানি, আর্থিক খাত, পানি ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতে কার্যক্রম সম্প্রসারণ করবে। ইউরোচ্যাম বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, বৃত্তাকার অর্থনীতি গ্রহণ বাংলাদেশের জন্য টেকসই সাপ্লাই চেইন গড়ে তোলা ও সবুজ বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি করছে।

সাচিন জানায়, তাদের কার্যক্রম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১২, ১৩ ও ১৭-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তারা সরকার, শিল্প, গবেষক ও তরুণদের যৌথভাবে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক এশিয়া গড়ার আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।