Web Analytics

ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেছেন, যুদ্ধ আবার শুরু হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা স্থাপনা ও ক্যাবল ধ্বংস করা হবে। প্রেস টিভিকে দেওয়া ৩০ মিনিটের সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি, হরমুজ প্রণালি এবং ওই অঞ্চলে মার্কিন প্রযুক্তি অবকাঠামোয় সম্ভাব্য হামলার বিষয় নিয়ে কথা বলেন।

রেজাই বলেন, সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের অত্যন্ত মূল্যবান সম্পদ রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরান এখন পর্যন্ত এসব স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তুর তালিকায় রাখেনি। তবে যুদ্ধ শুরু হলে ক্যাবল, ডেটা সেন্টার, এআই স্থাপনা এবং আরও অনেক স্থাপনা ধ্বংস হয়ে যাবে বলে তিনি দাবি করেন।

এসব অবকাঠামোকে তিনি ওই অঞ্চলে মার্কিন অর্থনীতির ‘স্পন্দন’ হিসেবে বর্ণনা করেন এবং সম্পদগুলোর মূল্য দুই ট্রিলিয়ন ডলারের বেশি বলে দাবি করেন। যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ইরান নতুন সামরিক সক্ষমতা ব্যবহারে সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি। তাঁর মতে, ইরান প্রথম সপ্তাহেই সব সক্ষমতা প্রকাশ করেনি এবং সংঘাত ফের শুরু হলে আরও বিস্তৃত পরিকল্পনায় প্রতিপক্ষের মোকাবিলা করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।