Web Analytics

বিকল্প শ্রমবাজার খুঁজতে ইউরোপের সাতটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। দেশগুলো হলো সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, বিদেশে কর্মসংস্থান বাড়াতে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিবাসনের পরিমাণ ও গুণমান বৃদ্ধির লক্ষ্যে দেশজুড়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও বহুভাষা ও দক্ষতা বৃদ্ধির কারিকুলামকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উত্তরবঙ্গকে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাংলাদেশে পে-পালসহ অন্যান্য পেমেন্ট গেটওয়ে চালুর প্রস্তুতি চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।