Web Analytics

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি অপরিশোধিত তেলবাহী জাহাজে ইরানের হামলায় আগুন লাগে। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির বরাত দিয়ে বার্তা সংস্থা কুনা জানায়, দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের বৃহৎ তেলবাহী জাহাজটি সরাসরি ও উদ্দেশ্যপ্রণোদিত ইরানি হামলার শিকার হয়। কুয়েত সিটি থেকে এএফপি একই তথ্য নিশ্চিত করেছে। এদিকে কুয়েতের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, তারা শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

ঘটনায় জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ বা দুবাই বন্দরের কার্যক্রমে প্রভাব সম্পর্কে কিছু জানানো হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।