Web Analytics

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পিরোজপুরে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি বলেন, জানাজা পড়া ও লাশ দাফন যেকোনো মানুষের ন্যূনতম মানবিক ও ধর্মীয় অধিকার। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের দৃশ্য আবার দেখতে চান না বলেও তিনি উল্লেখ করেন।

নাহিদ ইসলাম লেখেন, মুজিববাদী ফ্যাসিস্টরা শহিদ মিনারে পিয়াস করিম ও আল মাহমুদের লাশ আনতে এবং সাধারণ মানুষকে শ্রদ্ধা জানাতে দেয়নি। বিরোধী দলের অনেক নেতার জানাজাও ঢাকায় করতে দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। তবে গণঅভ্যুত্থানের পর ঢাকায় রক্ষীবাহিনীর নেতা তোফায়েলের এবং তাঁর এলাকায় আওয়ামী লীগ নেতা একে এম রহমতুল্লাহর জানাজা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ফ্যাসিস্টদের মানবাধিকারের পক্ষেও তাঁরা কথা বলেছেন এবং বলবেন, কারণ শত্রুর সঙ্গেও ইনসাফ করতে শিখতে হবে। মানবাধিকার প্রশ্নে মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সংঘটিত হত্যাকাণ্ডের বিচারও হওয়া উচিত বলে তিনি বলেন। ফ্যাসিবাদের পথ অনুসরণ না করে সকল নাগরিকের মানবিক মর্যাদা ও মানবাধিকারের পক্ষে থাকার অঙ্গীকার করেন নাহিদ ইসলাম।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।