Web Analytics

সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালে হজ পালনে যাওয়া নিবন্ধিত ৪ হাজার ৩৪১ জন হাজির ব্যাংক অ্যাকাউন্টে উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ টাকা সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এই সাশ্রয় হয়েছে। প্রশাসনিক ও ব্যবস্থাপনা ব্যয় শেষে থাকা অর্থ স্বচ্ছ উপায়ে হাজিদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হবে। হজ প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী ফেরতের অঙ্ক ভিন্ন হবে। প্যাকেজ-১-এ হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজে ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা থেকে দুই সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজে ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা পর্যন্ত ফেরত মিলবে।

প্যাকেজ-২-এর বিভিন্ন হোটেল ও আবাসন ব্যবস্থায় ফেরতের অঙ্ক ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা থেকে ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা পর্যন্ত নির্ধারিত হয়েছে। প্যাকেজ-৩-এর হোটেল নান্দার ওয়ানে থাকা প্রত্যেক হাজি পাবেন ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা। মন্ত্রী বলেন, ২০২৬ সালের হজে আগের বছরের তুলনায় বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল এবং ২০২৭ সালের হজের বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।