Web Analytics

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন হোসে মারিয়া নেভেস। রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয়ী হয়েছেন। দেশটির নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে নেভেস ৬৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। তিনি প্রথমবার ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচনে নেভেসের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী জোয়ানা রোসা আমাদো। এবারের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল প্রায় ৪ লাখ ২০ হাজার ভোটারের। নির্বাচন পর্যবেক্ষণে ইকোওয়াস, আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১৫০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন।

কেপ ভার্দেতে আধা-রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা চালু থাকলেও নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর হাতে। প্রেসিডেন্ট সরাসরি সরকার পরিচালনা করেন না; জাতীয় ঐক্য ও সংবিধান রক্ষা, পার্লামেন্ট নির্বাচনের ফলের ভিত্তিতে প্রধানমন্ত্রী নিয়োগ এবং বিদেশে দেশের প্রতিনিধিত্ব তাঁর দায়িত্ব। নেভেস ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন এবং ওই সময়ে কেপ ভার্দের স্বাধীনতার জন্য আফ্রিকান পার্টির সভাপতিও ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।