Web Analytics

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাড়ি থেকে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিশেষ দল শুক্রবার মেহেদী হাসান ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে। তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। পুলিশ জানায়, দীপুর তিনতলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র, ৩৯৪ রাউন্ড গুলি, আটটি ম্যাগাজিন, ৩২টি কার্তুজ, একটি রাইফেল, চাকু, ওয়াকিটকি ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। ডিএমপির গুলশান জোনের ডিসি রওনাকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত অস্ত্র আইনে দীপুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশের তথ্যমতে, ২০২৫ সালের মে মাসে কুষ্টিয়ায় সুব্রত বাইন গ্রেপ্তার হওয়ার পর দীপু আত্মগোপনে চলে যায় এবং পরে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নেয়। তার বিরুদ্ধে বাড্ডা, ভাটারা ও গুলশান এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় ও অবৈধ অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৫ সালের দুটি হত্যাকাণ্ডেও তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

পুলিশ জানায়, দীপু দীর্ঘদিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করত। বর্তমানে তার সহযোগীদের ধরতে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।