Web Analytics

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে মাদক কারবারি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার দত্তকুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডিবি পুলিশ জানায়, তারা গাঁজাসহ সম্রাট (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর সম্রাটের বড় ভাই ও সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া স্থানীয় কয়েকজনকে নিয়ে ডিবি সদস্যদের ঘিরে ফেলেন এবং একপর্যায়ে সম্রাটকে ছিনিয়ে নেন। খবর পেয়ে পূর্বধলা থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযুক্ত বাবুল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন এবং সম্রাট পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পালিয়ে যায়। জেলা ডিবি পুলিশের ওসি দেবাংশু কুমার দে জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।