Web Analytics

ঢাকার ইডেন মহিলা কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ সম্প্রতি অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে একটি সেমিনার আয়োজন করেছে। সেমিনারের বিষয় ছিল, শিক্ষার্থীদের অংশগ্রহণ কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথ তৈরি করতে পারে। একাডেমিক পড়াশোনার সঙ্গে বাস্তবতার সংযোগ ঘটানো এবং বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির মাধ্যমে আর্থিক ব্যবস্থাকে সহজ করার লক্ষ্য ছিল আয়োজনটির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোদেজা খাতুন, ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহানাজ পারভীন এবং সমাজকর্ম বিভাগের প্রধান প্রফেসর ড. আফরোজা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যমুনা ব্যাংক পিএলসির ডিএমডি ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বক্তারা প্রান্তিক জনগোষ্ঠী ও সব শিক্ষার্থীর জন্য ব্যাংকিং সেবা সহজলভ্য করার ওপর জোর দেন। প্রফেসর চৌধুরী বলেন, ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে নারীরা পুরুষের তুলনায় বেশি বঞ্চিত এবং নারী শিক্ষার্থীদের ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক খাতে যুক্ত হওয়ার আহ্বান জানান। আলোচক ড. মো. শহীদুল ইসলাম জাহিদ বলেন, বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ব্যাংকিং খাতের বাইরে রয়েছেন; আর্থিক অন্তর্ভুক্তির জন্য সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা জরুরি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।