Web Analytics

ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক জানিয়েছে স্পেনের শীর্ষ ক্লাব বার্সেলোনা। ক্লাবটির বোর্ড সদস্য ও সামাজিক কার্যক্রম পরিচালকের স্বাক্ষরিত চিঠি বাংলাদেশের একমাত্র স্বীকৃত ফ্যান ক্লাব ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা দে ঢাকা’-তে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি বার্সেলোনার গভীর সহানুভূতি ও সমর্থন রয়েছে। বিসিবি, বাফুফে এবং দেশি-বিদেশি খেলোয়াড়রাও শোক জানিয়েছেন। তবে চিঠির সত্যতা নিয়ে একটি ফেসবুক পেজ বিতর্ক তুললে পেনিয়া ক্লাব তা ‘ভিত্তিহীন ও দায়িত্বহীন’ বলে প্রতিবাদ জানায় এবং বিভ্রান্তিকর অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।