Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশের কোনো কোনো স্থানে যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক বলেও তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি এবং সংগঠনটিও বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এর আগে রোববার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বার্ষিক পরিকল্পনা, বাজেট প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।