Web Analytics

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বৃহস্পতিবার বলেছেন, ইরান ইসরাইলকে আক্রমণ করলে ইরানের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোয় হামলা চালাবে তার দেশ। এক ভাষণে তিনি বলেন, এমন হামলা হলে ইরানকে আক্রমণের ক্ষেত্রে ইসরাইল বিদ্যমান যেকোনো সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে যাবে।

কাটজ বলেন, ইরানের জাতীয় সামরিক ও বেসামরিক অবকাঠামো অচল করে দেওয়া হবে; এর মধ্যে জ্বালানি অবকাঠামোও থাকবে। তিনি বলেন, এতে ইরানকে প্রস্তর যুগ ও গভীর অন্ধকারে ফিরিয়ে দেওয়া হবে। আলজাজিরার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে যৌথ বিমান যুদ্ধ শুরু করেছিল ইসরাইল, তবে সাম্প্রতিক লড়াইয়ে দেশটি জড়িত ছিল না। কাটজের হুমকিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে ওঠে; এর আগের দিন বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা যায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।